খাদ্য অধিকার আইনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য অধিকার আইনের দাবিতে রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন মহিলা সমিতির (এসবিইউএমএস) উদ্যোগে খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগান সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে। এ উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শামীমা আক্তার।