খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা ২৫ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২৫ মে, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী এ পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে থাকলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নিজ নিজ জেলার খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে যোগাযোগ করে নকল (ডুপ্লিকেট) প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।১১ মে এ পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। ওই তারিখের আগে প্রত্যেক প্রার্থীর ঠািকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছিল।