খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ১১ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের পাঠানো বিবরণীতে বলা হয়, সব শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক ও সমমানের ৬ মে তারিখে নির্ধারিত বিষয়ের পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে। একই দিনে উচ্চমাধ্যমিক ও সমমানের এবং খাদ্য অধিদপ্তরের নিয়োগের লিখিত পরীক্ষা হলে স্থান সংকুলান করা সম্ভব হবে না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য বিবরণী।