খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ইলিয়াস আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাফর আহমেদ খানকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। গতকাল এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।এতে আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পিউস কস্তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আইয়ুবুর রহমান খানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইকরাম আহমেদকে ‘ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেনদেনিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন খানকে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।