খাদ্য আইনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খাদ্য দিবস এবং দক্ষিণ এশীয় খাদ্য সম্মেলন সামনে রেখে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছ। বেসরকারি সংস্থা আরডিআরএসসহ কয়েকটি সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ স্লোগানে এ মানববন্ধন করা হয়। বক্তব্য দেন আরডিআরএসের কর্মসূচি ব্যবস্থাপক হাসিনা পারভিন, কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ প্রমুখ। শেষে একই দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধি