প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলায় গতকাল রোববার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগ যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এদিন উপজেলায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেলিম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জামিল প্রধান প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি