খাদ্য দিবসে বরেন্দ্রের ২২ কৃষাণ-কৃষাণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন বরেন্দ্র অঞ্চলের ২২ জন কৃষাণ-কৃষাণী। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় রাজশাহী নগরের মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক।
দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে নীরবে-নিভৃতে কাজ করে যাওয়া কৃষাণ-কৃষাণীদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই সম্মাননার আয়োজন করা হয় বলে জানিয়েছে বারসিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ। মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র কলেজের প্রভাষক ইফাত আরা রাকা, কৃষক কে এম এ মুকিদ দুলাল, রহিমা বেগম প্রমুখ।