খাদ্য-পোশাকে বিষাক্ত ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার প্রশ্নে রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও পোশাকে বিষাক্ত এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার রোধে দোকান ও কারখানাগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।এসব কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে প্রয়োজনে আইন বা অধ্যাদেশ প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন ও পরিবেশসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।