প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ৪৬০ জন হতদরিদ্র অন্তঃসত্ত্বা ও প্রসূতির মধ্যে সম্পূরক খাদ্য (গম, তেল ও ডাল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার যমুনার চরাঞ্চল খাষকাউলিয়া কে কে জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন। ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা এনডিপি এই কর্মসূচি বাস্তবায়ন করছে। খাষকাউলিয়া ইউপির চেয়ারম্যান শহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি সাজেদা বেগম প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি