খাদ্য বিভাগের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের সুপারভাইজার, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এবং সহকারী অপারেটর পদে নিয়োগের ২৯ ও ৩০ এপ্রিল এবং ২, ৩ ও ৬ মে তারিখের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পুনর্নির্ধারিত তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে খাদ্য বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।