খাদ্য মজুদের ক্ষমতা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে খাদ্য মজুদের ক্ষমতা ১৫ লাখ টন থেকে বাড়িয়ে ২২ লাখে উন্নীত করার সুপারিশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার ১১তম সভায় কমিটি চালের সরবরাহ ও মজুদ-পরিস্থিতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে।সভায় ‘ফরিদপুরের অধিকাংশ চাল আর্সেনিকযুক্ত’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের দৃষ্টি আকর্ষণ করা হয়।