প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মতলব পৌরসভা কার্যালয়ের মাঠে এ চাল বিতরণ করেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন। জাটকা রক্ষায় গত ১ মার্চ থেকে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাঁদের জন্য খাদ্য-সহায়তা হিসেবে এ চাল বরাদ্দ দেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দেড় হাজার জেলের প্রত্যেককে ৪০ কেজি করে এক মাসের চাল দেওয়া হয়েছে।