খাদ্যগুদামে চাল কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর খাদ্যগুদামে হিসাবের বাইরে অতিরিক্ত আট হাজার ৪৯১ বস্তা (প্রায় ৪৫০ মেট্রিক টন) চাল বেশি পেয়েছে অনিয়ম-দুর্নীতি তদন্তের আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল।
চট্টগ্রাম বিভাগীয় দুদকের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল গত বুধবার সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এই অতিরিক্ত চালের মজুত আবিষ্কার করেন।
দলের অপর দুই সদস্য হলেন দুদকের উপপরিচালক মোশাররফ হোসেইন মৃধা ও উপসহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার। তদন্তের সময় সংশ্লিষ্ট গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ আয়ুব আলী ও সদর উপজেলা খাদ্যকর্মকর্তা কাজী হাশেম উপস্থিত ছিলেন।
তদন্ত দলের এক সদস্য বলেন, তদন্তের সময় তাঁরা গুদামের ভেতরে বিপুল পরিমাণ চালের বস্তা খোলা পেয়েছেন। ৫০ কেজি ওজনের কিছু বস্তায় চাল পাওয়া গেছে ৪৫ কেজি করে। কালোবাজারে বিক্রি করে অবৈধ সুবিধা আদায়ের জন্য ওজনে কারচুপি করা হয়। এর সঙ্গে শহরের পাঁচ ব্যবসায়ী জড়িত রয়েছেন। তদন্ত দলের প্রধান আবদুল আজিজ ভুঁইয়া বলেন, খাদ্যগুদামে আট হাজার ৪৯১ বস্তা চাল অতিরিক্ত (হিসাবের বেশি) পাওয়া গেছে, যার ওজন প্রায় ৪৫০ মেট্রিক টন। গুদাম কর্মকর্তা মোহামঞ্চদ আয়ুব আলীর অধীনে যেহেতু অতিরিক্ত চাল মজুত হয়েছে, তাই অনিয়মের সঙ্গে তাঁকে দায়ী করা হচ্ছে।
অভিযুক্ত আয়ুব আলী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, হরতালের কারণে এসব চাল ঠিকাদারেরা নিয়ে যেতে পারেননি। কিন্তু তিনি ঠিকাদারের নাম বলতে পারেননি।
গুদামসংশ্লিষ্ট সূত্র জানায়, মোহামঞ্চদ আয়ুব আলী যোগদানের ছয় মাসের মাথায় একাধিকবার এই গুদামে চাল কেলেঙ্কারির ঘটনা ঘটে। গত ২৬ মে গুদাম থেকে দুটি ট্রাক বোঝাই করে ৮০০ বস্তা চাল এবং ৩১ মে শহরের বিসিক শিল্প এলাকা থেকে আরও ৬০০ বস্তা চালসহ তিনটি ট্রাক জব্দ করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।
এই থানার ওসি মো. জসীম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, কালোবাজারে পাচার করার সময় ট্রাকসহ জব্দ করা হলেও পরে আয়ুব আলী চালের বিপরীতে কাগজপত্র দেখিয়ে তা ছাড়িয়ে নেন।