খাদ্যগুদামে ধান না নেওয়ায় কৃষকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ডধারী নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারি খাদ্যগুদামে ধান না নেওয়ার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার উপজেলা খাদ্যগুদামের সামনে এসব কর্মসূচি শেষে কৃষকেরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
কৃষকেরা বেলা ১১টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা খাদ্যগুদামের সামনের সড়কে গিয়ে মানববন্ধন করেন। এ বিষয়ে জানতে উপজেলা গুদাম কর্মকর্তা মিজানুর রহমানের মুঠোফোনে ফোন দিলেও তিনি তা ধরেননি।