খাদ্যগুদামের সাবেক কর্মকর্তার নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর খাদ্যগুদামের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলায় ৮ লাখ ৮৯ হাজার ৫৭৪ টাকা জরিমানা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
২০১০ সালে দায়ের করা ওই মামলায় গতকাল বুধবার সুনামগঞ্জের যুগ্ম জজ আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর খাদ্যগুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক উপ-খাদ্যপরিদর্শক মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে গম, চাল ও খালি বস্তা বিক্রির এই টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন তৎকালীন জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদ। গতকাল আদালত মাহবুবুল ইসলামের বিরুদ্ধে ৮ লাখ ৮৯ হাজার ৫৭৪ টাকা জরিমানা নির্ধারণ করে তা পরিশোধের আদেশ দেন।