খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিদদের ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ইউজিসি) অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, বিশ্বের ৭০০ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিদদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। উন্নত কৃষিপ্রযুক্তির অভাবে এ দেশে এখনো কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাচ্ছে না। তার পরও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটিয়ে কৃষিতে স্বনির্ভরতা এসেছে। বর্তমান সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নে কৃষিবিদদের এগিয়ে আসতে হবে।গতকাল বুধবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০১২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী এসব কথা বলেন।বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, উপাচার্য রফিকুল হক, রেজিস্ট্রার নজিবুর রহমান, ডিন পরিষদের আহ্বায়ক এম এ সামাদ, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক সুভাষ চক্রবর্তী, প্রক্টর এম এ সালাম প্রমুখ।