খাদ্যনিরাপত্তার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অঙ্গীকার করে দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি রাশেদ খান মেনন।
ইশতেহারে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখা এবং ইতিমধ্যে ঘোষিত রায়গুলো কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানের কথাও ইশতেহারে ঘোষণা করা হয়।
‘কৃষকের হাতে জমি’ নীতির ভিত্তিতে ভূমি সংস্কারের অঙ্গীকার, টিকফাসহ দেশের সার্বভৌমত্ববিরোধী চুক্তি বাতিল, এবং সমাজ ও রাষ্ট্রের উঁচু স্তরে দুর্নীতি, আয়ের সঙ্গে সংগতিহীন ব্যয়, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয় ওয়ার্কার্স পার্টির ইশতেহারে।