প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের ১৫ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং প্রয়োজনে খাদ্য আমদানির জন্য এ বরাদ্দ যথেষ্ট।গতকাল শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি খন্দকারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার পর খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।আবদুর রাজ্জাক বলেন, চালের দাম কমতে শুরু করেছে। এ বছর ছয় লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গতকাল ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।