প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিক্রির কার্যক্রমে অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধের দাবিতে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে। বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখা শহরের রোড এলাকায় বেলা ১১টায় এই কর্মসূচি শুরু করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বাসদের জেলা সমন্বয়কারী মাহবুব আলম, ইজিবাইকের চালক বেলাল হোসেন, হরিহরপুর গ্রামের নুরজাহান বেগম, নয়াপাড়া গ্রামের রহিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১০ টাকা কেজির চাল বিক্রির কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। এতে শুধু হতদরিদ্র ব্যক্তিরাই বঞ্চিত হচ্ছেন না, সরকারি উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।