খাদ্যমজুদ করলে সরকার ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অধিক মুনাফার আশায় খাদ্যশস্য মজুদ করে, সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সাধারণ জনগণকে কষ্ট দিয়ে এ ধরনের মজুদদারি করতে দেওয়া হবে না। এ জন্য মজুদবিরোধী আইন পুনরায় প্রবর্তন করা হচ্ছে। এ আইনকে আরও যুগোপযোগী করে কার্যকর করা হবে।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব্রেঅপু উকিলের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী প্রায় পৌনে এক ঘণ্টা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খাদ্যশস্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় এখন পর্যন্ত সরকার অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে পর্যাপ্ত খাদ্যশস্য সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ভিয়েতনাম থেকে সাড়ে তিন লাখ টন চাল কেনার জন্য দুই দেশের সরকার পর্যায়ে চুক্তি সম্পাদন হয়েছে। এসব চালানের এক লাখ ৮৫ হাজার ৪০০ টন চাল দেশে পৌঁছেছে। থাইল্যান্ড থেকে দুই লাখ টন সেদ্ধ চাল কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঁচ লাখ টন চাল এবং সাত লাখ ৩০ হাজার টন গম কেনার চুক্তি হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যশস্যের বর্তমান বাজার আন্তর্জাতিক বাজারের তুলনায় যথেষ্ট কম এবং বাজারমূল্য নিম্নমুখী লক্ষ করা যাচ্ছে।গ্রামেই কর্মসংস্থানের ব্যবস্থা হোক: নাছিমুল আলম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য, গ্রামের মানুষ আর্থিকভাবে সচ্ছল হোক। আমরা চাই, গ্রামের মানুষের গ্রামেই কর্মসংস্থানের ব্যবস্থা হোক। সে জন্য শহরের অতি দরিদ্র বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে “ঘরে ফেরা” কর্মসূচির মাধ্যমে।’ আবদুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভিজিএফ, টিআর, কাবিখা, ভিজিডি কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। মেহের আফরোজের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন উপকূলীয় অঞ্চলের ১২টি জেলায় তফসিল ঘোষণা করেছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় করার বিষয়টি নিশ্চিত করবে নির্বাচন কমিশন।গ্যাসের উৎপাদন ও চাহিদা: অন্য এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার গ্যাস উৎপাদন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান অনেক বেড়েছে। গ্যাসের সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান সরকার স্বল্প, মধ্য্রও দীর্ঘ মেয়াদে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচটি অনুসন্ধান কূপ ও ছয়টি মূল্যায়ন কূপ খনন এবং একটি কূপের ওয়ার্কওভার করে গ্যাসের মোট উৎপাদন আরও ২৯৫ মিলিয়ন ঘনফুট বাড়ানো যাবে বলে আশা করা যায়। আগামী বছরে মধ্যমেয়াদি কর্মসূচির আওতায় দিনে ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলমান আছে।ব্যাটারিচালিত যান পর্যায়ক্রমে তুলে নেওয়ার সিদ্ধান্ত: বেগম সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক বা রিকশা পর্যায়ক্রমে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যান চালানোর অনুমতি কাউকে ইতিপূর্বে দেওয়া হলেও তা আর নবায়ন করা হবে না। শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আধুনিকায়ন ও স্বনির্ভর করার জন্য ‘উদ্ধার পরিকল্পনা-২০১০’ প্রণয়ন করা হয়েছে।