খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ নগরে গতকাল মঙ্গলবার ৫২০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ক্যান্টিন নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নগরের চাষাঢ়ায় বেলা তিনটায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে এক কেজি চাল, আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, গুঁড়া দুধ ও মসলা দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাহাদৎ হোসেন মিয়া, নূর-ই আলম, গোলাম   শরীফ, মো. আলী, আবদুল হালিম, রঞ্জন ধর প্রমুখ।