খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ‘আত্মার আত্মীয়’ নামের একটি সংগঠনের উদ্যোগে ১২০ জন দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও সেহ্রির খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন স্কুলের ১৯৮৫-১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা এই সংগঠনটি গড়ে তুলেছেন। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে দরিদ্র লোকজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গেছে, প্রত্যেককে ১৫ কেজি আতপ চাল, ৩ কেজি ছোলা, ৪ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ৩ কেজি ডাল, ৩ কেজি ময়দা, ১ কেজি লবণ, আধা কেজি গুঁড়া দুধ, আধা কেজি খেজুর, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ কেজি সেমাই এবং নগদ ৩০০ টাকা করে দেওয়া হয়েছে।