খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বালিকা বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার ২২টি গ্রামের ২০০ দরিদ্র পরিবারের প্রতিটিকে ৫০০ টাকা মূল্যের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব দাউদকান্দি শাখার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব দাউদকান্দি শাখার সভাপতি অধ্যাপক নূরুল গনি। অনুষ্ঠানে সেমাই, চিনি, পোলাওর চাল, তেল, মসলা দেওয়া হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|