প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের মধ্যে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ বাসস্টেশন এলাকায় ব্যাংকের শাখায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৫০ পরিবারকে এক কেজি করে চিনি, সেমাই, পেঁয়াজ, ছোলা, আদা, দুধ ও তেল দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল উদ্দিন, ব্যবসায়ী আবেদুজ্জামান, আব্দুল করিম, মো. আলী, কাদের হোসাইন, মো. আয়ুব ওরফে কালা সওদাগর, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ।