খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট ও রেড ক্রিসেন্ট যুব ইউনিটের উদ্যোগে ১০০ দরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল দুই কেজি আতপ চাল, এক লিটার সোয়াবিন, এক কেজি চিনি, এক কেজি সেমাই এবং গরমমসলা। সংস্থার মৌলভীবাজার ইউনিটের ভাইস চেয়ারম্যান এ এম ইয়াহিয়া মুজাহিদের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।