খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটে বন্ধু উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি সংগঠন এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ২০৫টি সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, লবণ, মসলা, চিনি, সেমাই, তেল, দুধ, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।