খাদ্যে ফরমালিন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে বিষাক্ত রং, ফরমালিন ও পচা-বাসি খাবার বন্ধের দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মানববন্ধন করেছে সোনারগাঁ নাগরিক কমিটি। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিনের কাছে স্মারকলিপি দেয়।সোনারগাঁর কেন্দ্রীয় শহীদ মিনারে ওই মানববন্ধনের সময় বক্তারা অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।