খাদ্যে ফরমালিন ব্যবহার বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলসহ বিভিন্ন খাদ্যে ফরমালিন ব্যবহার বন্ধের দাবি ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। এ সময় বক্তব্য দেন শিক্ষক তরিকুল ইসলাম, আজমুল হোসেন, অভিভাবক ঈসরাইল প্রমূখ।
শিক্ষার্থীরা বলে, পুষ্টিগুণের কথা বিবেচনা করে তারা যে ফল খায়, সেই ফল উল্টো তাদের ক্ষতি করে। কারণ সাম্প্রতিক সময়ে ফলে মাত্রাতিরিক্ত রাসায়নিক মেশানো হচ্ছে। এই রাসায়নিক দেশের শিক্ষার্থীদের মেধা নষ্ট করে দিচ্ছে। এ অবস্থার পরিবর্তন না হলে অদূরভবিষ্যতে মেধাশূন্য হয়ে পড়বে দেশ।