খাদ্যে ফরমালিন রোধে নির্দেশনা চেয়ে রিট আজ আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনযুক্ত খাদ্য আমদানি, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের আদেশ আজ বুধবার দেওয়ার কথা রয়েছে। আবেদনের প্রাথমিক শুনানির পর গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন গত মঙ্গলবার ওই রিট আবেদন করেন। আবেদনকারীর পক্ষে আইনি সহায়তায় রয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। শুনানিতে রিট আবেদনের পক্ষে আইনজীবী আমিন উদ্দিন বলেন, বিভিন্ন ফল ও খাদ্যে ফরমালিনসহ রাসায়নিক দ্রব্য মেশানোয় জনস্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দুধসহ শিশুখাদ্যেও রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে। ফলে তাঁদের মেধার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।