খাদ্যে ফরমালিনের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে ফরমালিনের ব্যবহার বন্ধ এবং এর নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে।
বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ এবং প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
‘ফলকে নয়, ফরমালিনকে না বলুন’ এই স্লোগান নিয়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, কর্মসূচি কর্মকর্তা নজরুল ইসলাম, উত্তরণের সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম অংশ নেন ও বক্তৃতা করেন।