খাদ্যে বিষক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে গতকাল রোববার সকালে একই পরিবারের ১৫ জন খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে মৃত আমির হোছাইনের পরিবারের সদস্যরা মধুভাত খান। ১০ মিনিট পরই শুরু হয় বমি। পরে পরিবারের ১৫ সদস্য হাসপাতালে ভর্তি হন। তবে সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।