খাদ্যে বিষক্রিয়ায় দুই পরিবারের ১৮ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় দুই পরিবারের ২৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে দীলিপ চন্দ্র রায়, ফণিভূষণ, বিমল, রেখা রানী, রিমন রায়, মুকুল রায়, বাবুল রায়, কনের বাবা শশধর রায়, মেয়ের মা আরতি রানী, নীরব, পাত্র আপন রায় ও ত্রৈলক্ষ্য রায়ের নাম জানা গেছে।
কয়েকজন বাসিন্দা বলেন, সদর উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার আপন রায় বিয়ের কনে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ জন আত্মীয়স্বজনসহ দেবীগঞ্জের বালাপাড়া এলাকার শশধর রায়ের বাড়িতে যান। অতিথি আপ্যায়নে চিড়া-দইসহ চায়ের আয়োজন ছিল। আপ্যায়নের ১৫ মিনিটের মাথায় হঠাৎ সবাই বমি করতে থাকেন। বর-কনে পক্ষের ২৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ত্রৈলক্ষ্য রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।