খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের জরুন এলাকায় গতকাল শনিবার রাতে একটি সোয়েটার কারখানায় খাদ্যে বিষক্রিয়ায় শতািধক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জরুন এলাকার টি ডিজাইন সোয়েটার কারখানার শ্রমিকদের গতকাল রাত আটটার দিকে হালকা খাবার (টিফিন) খেতে দেওয়া হয়। স্থানীয় ঠিকাদারের মাধ্যমে ওই টিফিন দেওয়া হয়। টিফিনে ছিল একটি করে ডিম, কলা ও পাউরুটি। অনেক সময় প্লাস্টিকের প্যাকেটে খাবার রাখায় এবং প্রচণ্ড গরমে খাবারে বিষক্রিয়ার সৃষ্টি হয়। শ্রমিকেরা খাবার খাওয়ার পর পানি খেয়ে আবার কাজে যোগ দেন। কাজে যোগদান করার পর রাত নয়টার দিকে শ্রমিকদের অনেকেই বিম করেন এবং মাথা ঘুরে মেঝেতে পড়ে যান।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্রমিক ফরমান আলী ও সুরুজ মিয়া জানান, টিফিন দেওয়ার পর হাতে নিয়েই দুর্গন্ধ পাওয়া যায়। এর কারণে অনেকেই ওই টিফিন না খেয়ে ফেলে দেন। যাঁরা খেয়েছেন তাঁদের সবাই অসুস্থ হয়েছেন। শতািধক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোনাবাড়ী শরিফ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, ওই হাসপাতালে ৭০ জনকে ভর্তি করা হয়েছে।