খাদ্যে ভেজাল, জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি মহিলা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ, ফল, শাক-সবজি, শিশুদের খাবার, জীবন রক্ষাকারী ওষুধসহ সবকিছুতেই ভেজাল ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি অবিলম্বে ভেজাল খাদ্য প্রস্তুতকারক এবং খাদ্যে ভেজাল মেশানোর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এ দাবি জানানো হয়। এতে বলা হয়, প্রশাসনের ভেজালবিরোধী অব্যাহত অভিযান ও জেল-জরিমানার পরও খাদ্যে বিষাক্ত পদার্থের প্রয়োগ ও ভেজাল খাদ্যের ব্যবসা কমছে না। এ ধরনের অবস্থা চলতে থাকলে শিশুস্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য রোগের প্রকোপ বাড়বে। বিজ্ঞপ্তি।