খাদ্যে ভেজাল প্রতিরোধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ করুন’ স্লোগান সামনে রেখে শহরের জিলা স্কুলের সামনের সড়কে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়৷
মানববন্ধন চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আরডিআরএসের কর্মসূচি ব্যবস্থাপক গোলাম আজম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা জেলায় জেলায় ফুডকোর্ট স্থাপন করে খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান সারা বছর অব্যাহত রাখা এবং স্কুল পর্যায়ে পাঠ্যপুস্তকে স্বাস্থ্য ও খাদ্যসম্পর্কিত সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়৷ এ ছাড়া, খাদ্যে ভেজাল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যাপক প্রচার কার্যক্রম চালাতে সরকারের প্রতি দাবি জানানো হয়।