খাদ্যে ভেজাল বন্ধে বাজার পরিদর্শনে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল বৃহস্পতিবার খাদ্যে ভেজাল মেশানো বন্ধে গণসচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। এ সময় শহরের বিভিন্ন বাজার ও খাবার দোকান পরিদর্শন করেন জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্যে ভেজাল বন্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাছ বাজার, ফল ও খাবারের দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রতিনিধিদলের সঙ্গে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, ক্যাব সভাপতি জাহাঙ্গীর সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, শহর বণিক সমিতির সভাপতি আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন, বিজন কুমার সিংহ প্রমুখ।