খাদ্যে ভেজাল রোধে কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যে ভেজাল ও বিষ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের কিছু নেতা। তাঁরা বলেছেন, খাদ্যের মান নিয়ন্ত্রণে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে। এই কমিশনের অনুমতি ছাড়া খাদ্য বিপণন এবং এসব বিষয়ে প্রচার করা যাবে না।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে নাগরিক জমাজের নেতারা এসব দাবি জানান। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) ও গ্রিন মাইন্ড সোসাইটি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বাজারে প্রায় সব শাকসবজি ও ফলমূলে রাসায়নিক মেশানো। ফলগুলো টাটকা ও তাজা রাখতে ফরমালিন ব্যবহার করা হচ্ছে। সরকারের ভেজালবিরোধী অভিযান সত্ত্বেও ভেজাল খাদ্যের ব্যবসা কমছে না।পিস নামের সংগঠনের মহাসচিব ইফমা হোসেন বলেন, ভেজাল পণ্যের প্রভাব ঠেকাতে শুধু বাজারের খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান যথেষ্ট নয়।