প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলে খাদ্যে ভেজালরোধে গতকাল বুধবার সকালে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) সহযোগিতায় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঞা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম, তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. বদরুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান মহাজন, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি নাজমুল আকন্দ প্রমুখ।