খাদ্যে রাসায়নিক ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, এ ওয়াই এম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, মহিলা পরিষদের জেলা সভাপতি আঞ্জুমান আরা আকসির, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।মানববন্ধনে বক্তারা প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জের একটি বাজারকে ফরমালিনমুক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।