খাদ্যে রাসায়নিক মিশ্রণের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যে রাসায়নিকদ্রব্য মেশানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজার শহরের একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার শহরের চৌমোহনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের চৌমোহনা এলাকার সিটি বেকারিকে খাদ্যে গন্ধক নামের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান গতকাল বলেন, ‘এই বেকারিকে আগে আরও একবার জরিমানা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা আবারও ক্ষতিকর রাসায়নিক খাদ্যে মিশিয়ে বিক্রি করছে। আবার এ রকম কাজ করলে বেকারি বন্ধ করে দেওয়া হবে।’