খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য এখনো নিশ্চিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য এখনো নিশ্চিত হয়নি। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করতে হবে। নিরাপদ খাদ্য আইনের আওতায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ব খাদ্য দিবসের স্লোগান ‘জলবায়ু বদলাচ্ছে, খাদ্য ও কৃষিকেও বদলাতে হবে’।
বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের পরিচালক মাহমুদা খাতুন, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক এ কে এম সাইফুদ্দীন, ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন ও ফুলকলি গ্রুপের মহাব্যবস্থাপক এম এ সবুর।
আলোচনা সভায় উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। ফলে খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে উপযোগী খাদ্য উৎপাদনে দিকনির্দেশনা দিতে পারবেন। গবেষণা ও প্রযুক্তির সমন্বয় সাধন করতে পারলে বিশ্বব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।
আলোচনা সভার আগে দিসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।