প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য উৎপাদনই খাদ্যনিরাপত্তার মূল কথা নয়। খাদ্য উৎপাদনের পাশাপাশি তার সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। জনসংখ্যাকে বোঝা না ভেবে সম্পদে পরিণত করতে একযোগে কাজ করতে হবে।
গতকাল শনিবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা এসব কথা বলেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১০টায় অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিন শংকর কুমার রাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, ও গবেষক উপস্থিত ছিলেন।