খান চানাচুরকে ৬ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়েরবাজারের খান চানাচুরের মালিক আবদুর রব খানকে খাদ্য তৈরিতে ভেজাল তেল ব্যবহার করায় ৬ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত-৩। গতকাল সোমবার খাদ্য আদালতের বিচারক মাহবুব সোবাহানি এই জরিমানা করেন। আসামি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।