খান টিপু সুলতান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সাংসদ খান টিপু সুলতান গতকাল শনিবার রাতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেন্ট্রাল হাসপাতালের উপপরিচালক মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডায়বেটিস, হাইপারটেনশনসহ আরও কিছু রোগে ভুগছিলেন টিপু সুলতান। গত বুধবার থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাত ৯টা ৫৫ মিনিটে সেটি খুলে ফেলা হয়।

খান টিপু সুলতানের ভাগনে এস এম জাকির হোসেন বলেন, তাঁকে খুলনার ডুমুরিয়ার ধামালিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। খান টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।