খান সরওয়ার মুরশিদ গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক খান সরওয়ার মুরশিদ গুরুতর অসুস্থ। বিশিষ্ট এই নাগরিক এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। সরওয়ার মুরশিদের মেয়ে শারমিন মুরশিদ গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ১৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। শারমিন মুরশিদ বলেন, বর্তমানে সরওয়ার মুরশিদকে কৃত্রিমভাবে (লাইফ সাপোর্ট) বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৭২ ঘণ্টার আগ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ভালোমন্দ মন্তব্য করা যাচ্ছে না।