খান সারওয়ার মুরশিদের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খান সারওয়ার মুরশিদের ৯১তম জন্মবার্ষিকী আজ ১ জুলাই। ভাষা আন্দোলন, ছয় দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে অংশ নিয়েছেন তিনি। তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উপদেষ্টা ছিলেন। খান সারওয়ার মুরশিদ এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, পোল্যান্ড ও হাঙ্গেরির রাষ্ট্রদূতসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। খান সারওয়ার মুরশিদ ২০১২ সালের ৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।