খান সারওয়ার মুরশিদ স্মরণে নাগরিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও কূটনীতিক খান সারওয়ার মুরশিদ স্মরণে আজ সোমবার বিকেল চারটায় নাগরিক সভার আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমী, নাগরিক উদ্যোগ, ব্রতী, আলোকিত নগরী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওই সভার আয়োজন করেছে। বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্মরণসভায় উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, সাংবাদিক এবং অধ্যাপক খান সারওয়ার মুরশিদের পরিবারের সদস্যরা।