খান সারওয়ার মুরশিদকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে দেখতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৮ অক্টোবর তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। খবর বাসসের।প্রধানমন্ত্রী খান সারওয়ার মুরশিদের চিকিৎসক ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এই শিক্ষাবিদের আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।