খান সারওয়ার মুরশিদের দোয়া মাহফিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ স্মরণে আজ শুক্রবার বিকেলে তাঁর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বাদ আসর ধানমন্ডির ৭৬৫, সাতমসজিদ রোডের বাসায় বাবার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা বাবার শুভাকাঙ্ক্ষীদের এতে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পত্রিকার সম্পাদনা, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আন্দোলন, ’৫২-এর ভাষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বদান, ছয় দফা নিয়ে চিন্তাভাবনা, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদকে পরামর্শ দেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন, রাষ্ট্রদূত, পরিকল্পনা কমিশনের সদস্য; কী ছিলেন না তিনি এক জীবনে। দেশ যখন দুর্নীতিতে নিমজ্জিত, তখন তিনি টিআইবির চেয়ারম্যানেরও দায়িত্বও সামলেছেন।