খান সারওয়ার মুরশিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিকেল তিনটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে মরহুমের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
অধ্যাপক মুরশিদ ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে সামনে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উপদেষ্টা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যানসহ নানাবিধ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।